জাতীয়করণ: স্কুলে তালা ঝুলিয়ে লক্ষ্মীপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে লক্ষ্মীপুরে বিদ্যালয়ের শ্রেনিক্ষে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষক ও কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করছেন আন্দোলনকারীরা।

মানববন্ধবন শেষে সদর উপজেলা পরিষদ থেকে শিক্ষকদের বিক্ষোভ মিছিল লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

শিক্ষক-কর্মচারী জানিয়েছেন, তাদের এক দফা দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ রেখে জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলন চলবে বলে জানান তারা। মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন। পরে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন শিক্ষক নেতা, মাহাবুবুর রহমান,নুরুল ইসলাম, মৃনাল কান্তি সাহা,আওলাদ হোসেন কচি,রুহুল আমিন, ইব্রাহিম খলিল সহ প্রমুখ।

শিক্ষকরা বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। এছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। বিগত কয়েক বছর ধরে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রতিকার পাওয়া যায়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.