নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ভোটগ্রহণ উপলক্ষ্যে ঢাকা-১৭ আসনসহ ৮ এলাকায় আগামী সোমবার (১৭ জুলাই) সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ১২ জুলাই রাষ্ট্রপতির আদেশ ক্রমে জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মীর নাহিদ আহসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগেইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছিলেন সাধারণ ছুটি চেয়ে জন প্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।
প্রজ্ঞাপনে বলা হয়, ১৭ জুলাই (সোমবার) জাতীয় সংসদের ঢাকা-১৭ শূন্য আসন (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫,১৮,১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা) এবং সাতটি পৌরসভার পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা, চাঁদপুর জেলার ছেংগারচর পৌরসভা, কুমিল্লা জেলার দেবিদ্বার পৌরসভা, যশোর জেলার বেনাপোল পৌরসভা, চট্টগ্রাম জেলার দোহাজারী পৌরসভা, শরীয়তপুর জেলার গোসাইরহাট পৌরসভা ও সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বলা হয়, ভোটগ্রহণের দিন অর্থাৎ সোমবার (১৭ জুলাই) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
