চৌগাছায় ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ পালিত

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ  জেলার চৌগাছায় সিএমআইটি গ্রুপ অব এডুকেশন এর নিজস্ব কার্যালয়ে বিশ্ব যুব দক্ষতা দিবস”২০২৩ পালিত হয়েছে।

শনিবার  অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রনালয়ের আয়োজনে এসইআইপি-রিহ্যাব প্রকল্পের চীপ কো অর্ডিনেটর ও প্রাক্তন সচিব আবুল কাশেম এর দিক নির্দেশনায় সিএমআইটি গ্রুপ অব এডুকেশন এর নিজস্ব কার্যালয়ে দিবসটি পালিত হয়। সারা বিশ্বের সাথে বাংলাদেশের সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এই দিবসটি পালিত হচ্ছে। তারই পরিপেক্ষিতে সিএমআইটি গ্রুপ অব এডুকেশন দিবসটি পালন করছে।

এই বিষয়কে সামনে রেখে সিএমআইটি গ্রুপ অব এডুকেশন এর নিজস্ব ভবনে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, আলোচনা সভা ও এসইআইপি-রিহ্যাব প্রকল্পের বিভিন্ন ভিডিও ক্লিপ প্রদর্শনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন মোঃ আনোয়ার হোসেন। এরপর বক্তব্য প্রদান করেন এসইআইপি-রিহ্যাব প্রকল্পের সিএমআইটি গ্রুপ অব এডুকেশন এর ইনচার্জ জনাব আবু সায়েম, এবং সিএমআইটি গ্রুপ অব এডুকেশন এর ব্যবস্থাপনা পরিচালক এবং শিক্ষাবার্তা ডট কম পত্রিকার সাব-এডিটর জনাব ইঞ্জিঃ মোঃ মনিরুজ্জামান।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ই আই পি-রিহ্যাব প্রকল্পের সিএমআইটি গ্রুপ অব এডুকেশন এর একাউন্টস অফিসার মোঃ মেহেদী হাসান, জব প্লেসমেন্ট অফিসার মোঃ যুবায়ের আকবার, আইটি অফিসার মোঃ মিকাইল হোসেন, ইন্সট্রাক্টর মোঃ সুমন আহমেদ,ঈশিতা খাতুন, প্লাম্বিং এন্ড পাইপ ফিটিংস ট্রেডের লীড ট্রেইনার মোঃ মিরাজ হোসেন শিপন, ট্রেইনার মোঃ শামীম রেজা, ম্যাশনারি ট্রেডের লীড ট্রেইনার এম নিজাম উদ্দিন, ট্রেইনার পারভেজ রিজু ইলেক্ট্রিক্যাল ট্রেডের লীড ট্রেইনার মোঃ মাহামুদুল হাসান, ট্রেইনার তাজমুন নাহার। টাইলস ট্রেডের ট্রেইনার ফাতেমা খাতুন,ইলেকট্রনিক্স ট্রেডের ট্রেইনার মোঃ সানোয়ার হোসেন,অফিস সহকারী মোঃ শাহিন মিয়া ও মোঃ সোহান মিয়া সহ ৪ টি ট্রেডের ১০০ জন প্রশিক্ষণার্থী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.