ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির সংশোধিত নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির নীতিমালা ২০২২ (সংশোধিত-২০২৩)’ শীর্ষক এই নীতিমালাটি জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এর আগে ২০২২ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির নীতিমালা ২০২২’ জারি করা হয়েছিলো। এবার সেই নীতিমালাটি সংশোধন করলো শিক্ষা মন্ত্রণালয়।
সংশোধিত নীতিমালাতেও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে। সংশ্লিষ্ট বোর্ডসমূহ এই নীতিমালার বিধিবিধান সাপেক্ষে বোর্ড সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান করবে।
তবে কোনো আবেদন নীতিমালার বিধি বিধান সাপেক্ষে না মঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে নামঞ্জুর হওয়ার কারণসহ জানিয়ে দিতে হবে।
সংশোধিত নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
