নরসিংদী: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মুজিবুর রহমান মিয়াজি (৭০) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল রেলগেইট এলাকায় ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত মুজিবুর রহমান মিয়াজি বাসাইল উত্তর পাড়ার বাসিন্দা। তিনি বাসাইল মাদরাসায়ে গাউছিয়া পেশোয়ারীয়া মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শিক্ষক মুজিবুর রহমান মিয়াজি সকালে বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হয়ে ভেলানগর বাজারে আসে। বাজার শেষে বাড়ি ফেরার পথে বাসাইল রেলগেইট এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়ীয়াগামী তিতাস কমিউটার ট্রেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই শিক্ষকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ বাসায় নিয়ে আসে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় বলেন, বাসাইল রেলগেইটের পূর্ব পাশে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পাই। আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা মরদেহটি নিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
