এইমাত্র পাওয়া

মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহকারী শিক্ষকের মত্যু

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহা. আছাদুজ্জামান শেখ (৫৯) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

আছাদুজ্জামান সদরের কানাইনগর গ্রামের বাসিন্দা এবং তিনি সদরের বরকতিয়া বিএসএ আর দাখিল মাদরাসার জৈষ্ঠ্য সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

আছাদুজ্জামানের বড় ছেলে হামিম শেখ জানান, মা বাড়িতে না থাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে রাইস কুকারে ভাত রান্নার সময় ঘরে বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটে। আছাদুজ্জামান তা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। ঘটনার সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না। পরে আছাদুজ্জামানকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবাকে উদ্ধার করতে গিয়ে ছেলে হামিমও আহত হয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.