এইমাত্র পাওয়া

৩৫ শিক্ষক-কর্মচারীকে শোকজ করলো মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা ৩৫ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

কোনো ঘোষণা না দিয়েই গত মার্চ মাসে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে তাদের অনুপস্থিত পান। তাদের অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ জেলা শিক্ষা অফিসে স্ব-শরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

বুধবার এসব শিক্ষক-কর্মচারীকে পাঠানো শোকজ নোটিশ পাঠিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তারা এ ৩৫ জন শিক্ষক-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন। অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো মার্চ মাসের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

শোকজ নোটিশে ওই ৩৫ শিক্ষককে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ নিজ নিজ জেলা শিক্ষা অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.