শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একাধিক পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ নিয়োগের তিনটি পদের মধ্যে প্রথম দুটি পদ নারীদের জন্য সংরক্ষিত রয়েছে।
পদের নাম: সহকারী ক্যাশিয়ার।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে; প্রার্থীকে গণিতে ভাল জ্ঞানসহ কম্পিউটার এবং অফিস যন্ত্রপাতিসমূহ পরিচালনায় পারদর্শী হতে হবে; প্রার্থীর বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০ ও ইংরেজিতে প্রতি মিনিটে নূন্যতম ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে;
প্রার্থীকে অবশ্যই ভদ্র ও আন্তরিকভাবে জনসাধারণের সাথে কাজ/কথা বলার গুনাবলী সম্পন্ন হতে হবে; সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে পবিসের অনুকূলে ২০ হাজার টাকা জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক ভাবে চাকরি সমাপ্তির পর সুদসহ ফেরত প্রদান হবে; প্রার্থীর পারিবারিক স্বচ্ছলতা সরেজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে।
বেতন: ১৮৩০০-৪৬২৪০ টাকা
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর।
পদ সংখ্যা: ২টি।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগে উত্তীর্ণ অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ২.২৫ অথবা জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে; কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ ও ইংরেজীতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে;
ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং, কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে; কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে; দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজী ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগসহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র, নথিকরন, যোগাযোগ ও তথ্য সংরক্ষণ সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে;
সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপনে দক্ষ/সক্ষম হতে হবে; যথাযথ ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
বেতন: ১৮৩০০-৪৬২৪০ টাকা।
বয়সসীমা: প্রথম দুটি পদের জন্য ৪ জুলাই তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।
আরও পড়ুন : নন-ক্যাডারে ১৬৫৪ জনের চাকরি, বেশি এলজিইডিতে
পদের নাম: ড্রাইভার।
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সাবলীল ভাবে বাংলা লেখা ও পড়াসহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে; নির্দেশিকা, সাংকেতিক চিহ্ন বুঝা এবং সময়সূচী পড়ার সামর্থ থাকতে হবে; লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে;
প্রার্থীর বিআরটিএ হতে প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সের সত্যায়িত কপি আবেদনের সাথে জমা প্রদান করতে হবে; প্রার্থীকে যেকোনো সরকারি/ আধা সরকারি/ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান/ বানিজ্যিক প্রতিষ্ঠান/ স্বায়ত্ত্বশাসিত সংস্থায় কমপক্ষে ৫ বছরের গাড়ীচালনা ও পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৬৬০০-৪১৯৫০ টাকা।
বয়সসীমা: ৪ জুলাই তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি: প্রার্থীকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েবসাইট থেকে এ-৪ সাইজের আবেদন ফরম ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। সংগৃহীত আবেদন ফরম স্ব-হস্তে যথাযথভাবে পূরণ করে যেকোনো তফসিল ব্যাংকের যেকোনো শাখা হতে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করে সিনিয়র জেনারেল ম্যানেজার, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ সাওঘাট, রূপগঞ্জ, নারায়নগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ জুলাই, ২০২৩।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
