এইমাত্র পাওয়া

সাতক্ষীরায় বাস চাপায় স্কুল শিক্ষক নিহত

সাতক্ষীরাঃ জেলায় দ্রুতগামী বাসের ধাক্কায় আকরামুল সানা নামে অবসরপ্রাপ্ত একজন প্রাইমারি স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে সাতক্ষীরা শহরের চিত্তর মোড়ে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল শিক্ষক আকরামুল সানা (৬৫) সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগর গ্রামের মরহুম আফিল উদ্দীন সানার ছেলে। তিনি ২০১৭ সালে সদর উপজেলার বৈকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর হোসেন জানান, আকরামুল সানা শহরের ইটাগাছা এলাকার সিএন্ডবি মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছিলেন। এ সময় মসজিদের সামনে থেকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে উঠার সাথে সাথে কালিগঞ্জগামী একটি দ্রুতগতির বাস তার মটর সাইকেলটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান আকরামুল সানা।

তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.