এইমাত্র পাওয়া

ফিলিস্তিনি হত্যায় বাংলাদেশের তীব্র নিন্দা

ঢাকাঃ জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, বাংলাদেশ পুনর্বক্ত করেছে যে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বারবার ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসনকে সম্পূর্ণরূপ প্রত্যাখ্যান করেছে, যেখানে অত্যধিক ও নির্বিচারে বল প্রয়োগের ফলে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এতে বলা হয়, ইসরায়েলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক আচরণ, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তির বারবার লঙ্ঘনের বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।

ঢাকা এ ধরনের হামলার অবসান এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের নিরঙ্কুশ অধিকারের প্রতি দৃঢ়ভাবে সমর্থন করে।

ঢাকা দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, ফিলিস্তিন সমস্যার একটি স্থায়ী সমাধান শুধুমাত্র সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সম্ভব হবে এবং এ লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.