এইমাত্র পাওয়া

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

ঝালকাঠি: জেলার নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন হাওলাদার (৩৫) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল ওই এলাকার মৃত রজ্জব আলী হাওলাদারের ছেলে। তিনি মসজিদ বাড়ি হাফিজিয়া মাদরাসার শিক্ষক ছিলেন।

জানা গেছে, দুপুরের দিকে নিজ বাড়িতে চাচা মৃত সোহরাব হাওলাদারের ঘর থেকে সাইডলাইন দিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামালের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.