পাবনাঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের আট শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে থেকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। তবে তাদের খোঁজ নেয়নি হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, চাকুরি এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার পড়াশোনার কারণে বাসায় যাওয়া সম্ভব হয়নি। পরিবার পরিজন ছেড়ে এভাবে ঈদ করার কষ্ট।
স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থী বলেন, পড়াশোনার কারণেই এবারের ঈদে বাসায় যাওয়া হয়নি। পরিবারের সাথে এবারের ঈদ করাকে মিস করছি। তবুও ক্যাম্পাসে ঈদ করতে পেরে ভালো লাগছে। ক্যাম্পাসও পরিবারের মত। ক্যাম্পাসের এ ঈদটা জীবনের স্মরণীয় একটা ঈদ হয়ে থাকবে।
তবে হলে থাকা এ আট শিক্ষার্থীর খোঁজ নেয়নি হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা যায়, হল প্রভোস্ট ঈদে শিক্ষার্থীদের বাড়ি যাওয়ার কথা বলেছেন। এরপর হলে শিক্ষার্থীরা ছিল কিনা সে খোঁজ হল প্রভোস্ট নেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট ড. মো. ওমর ফারুক বলেন, আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে ক্যাম্পাসে ঈদ করতে পারিনি। এখন হলে কেউ আছে কিনা আমার জানা নাই সেটা। অসুস্থতার কারণে হলে কেউ আছে কিনা সেই খোঁজ আমি নিতে পারিনি। আমি আসার সময় অবশ্য সবাইকে বলে আসছি চলে যাওয়ার জন্য। বলে আসার পরও যদি কেউ না আসে সেক্ষেত্রে তারা নিয়মের ব্যতয় ঘটিয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবারের ঈদুল আজহা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে উদযাপন করেছেন। সকাল ৭.৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ক্যাম্পাসে গরু কুরবানি করা হয়। কিন্তু হলে থাকা শিক্ষার্থীদের খোঁজ নেওয়া এবং কুরবানির কোনো মাংস পৌঁছানো হয়নি বলে জানা যায়।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হলে থাকা কয়েকজন শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, একটা ঈদ গেলো, উপাচার্য কুরবানি দিয়েছেন। সেখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ছিলেন। অথচ উনারা হলে থাকা কয়েকজন শিক্ষার্থীর জন্য কুরবানির মাংস পাঠাতে পারেননি। মাংস না পাঠাক প্রশাসনের পক্ষ থেকে খোঁজ পর্যন্ত নেওয়া হয়নি। যেটা ঈদের দিনে খুবই দুঃখজনক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
