কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের গুচ্ছের ভর্তি আবেদন শেষ হয়েছে। এতে মোট ১ হাজার ৩০ আসনের বিপরীতে আবেদন করেছেন ২২ হাজার ৭৪ জন শিক্ষার্থী। এতে প্রতি আসন লড়বে প্রায় ২১ জন শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের দিক থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদনের সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন ২৯ হাজার ৯৮৯ জন শিক্ষার্থী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন ২৭ হাজার ৩৪৩ জন শিক্ষার্থী। তবে আসন অনুপাতে ভর্তির আবেদনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে প্রথম স্থানে রয়েছে।
বিষয়টিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য সাফল্য ও গৌরবের বলে দাবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।
উপাচার্য আবদুল মঈন বলেন, প্রথম থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে লিডিং বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। এজন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি যাতে শিক্ষকরা গবেষণা করে, শিক্ষার্থীরা পড়াশোনা করে। ফলে গবেষণা অ্যাওয়ার্ড, স্কলারশিপের ব্যবস্থা করেছি। শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিতকরণ, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস, শিক্ষকদের কোয়ালিটি এনশিওর, দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ার মাধ্যমে সব কোয়ালিটিফুল কাজ এখানে হচ্ছে। ফলে শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য আগ্রহ পাচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আরও কিছু সুযোগ-সুবিধা যুক্ত হবে। দ্রুত গতির ইন্টারনেট, গড়ে বসে অনলাইন সেবা, ই-লাইব্রেরি, ক্যাফেটেরিয়ার মানোন্নয়নসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। যার ফলে শিক্ষা ও গবেষণার একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। ফলে শিক্ষার্থীরা এখানে পড়াশোনার আগ্রহ প্রকাশ করবে এবং শিক্ষা ও গবেষণায় দেশের একটি লিডিং বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
