মেহেরপুরঃ কালভার্টের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরের দিকে সদর উপজেলার দরবেশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো-জিসান (১৩) ও বিজয় (১৩)। আর আহত হয়েছেন সাদাত নামে আরেকজন।
স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গার দিক থেকে আসা একটি মোটরসাইকেল দ্রুতগতিতে দরবেশপুরে একটি কালভার্টের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জিসান ও বিজয়কে মৃত ঘোষণা করেন। সাদাত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্র নিহত হয়েছে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
