নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় আজ দুপুর ১২টা পর্যন্ত ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; এছাড়া সন্ধ্যা ৭টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
