পঞ্চগড়ঃ জেলায় শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(কালব) নামে জমি ক্রয়ে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। দলিলে প্রদর্শিত মুল্য উল্লেখ করা হয়েছে ক্রেতা-বিক্রেতার পারস্পরিক যোগসাজসে প্রকৃত বাজার মুল্যের চেয়ে অনেক বেশি।এতে সংগঠনটির প্রায় ১৪ লাখ টাকা ভাগবাটোয়ারা করা হয়েছে এমন অভিযোগ সংশ্লিষ্ট পরিচালনা ও ক্রয় কমিটির বিরুদ্ধে।
এ নিয়ে কালব সদস্যদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। টাকা ফেরতসহ আইনগত ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন তারা।
জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড(কালব)এর নিজস্ব ভবনের জন্য চার শতক জমি ৬৬ লাখ টাকায় ক্রয় করে ৮০ লাখ টাকা দেখানো হয়েছে।
যেটা জমি ক্রয়-বিক্রয় সমন্বয়কারী ব্যক্তিদের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, প্রতি শতক জমি সাড়ে ১৬ লাখ টাকা করে নেয়া হয়েছে। গত ১৩ জুন শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নামে পঞ্চগড় সদর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে ৩৭৪৩ নং দলিল মুলে রেজিস্ট্রি করে দেন।ঢাকা কেরানীগঞ্জ আগ্রা নগর এলাকার মৃত হাজী ইসরাইলের ছেলে মো.মনির হোসেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
