বিএসএমএমইউতে ভর্তির সুযোগ পচ্ছেন ১৭৪ বিদেশি শিক্ষার্থী

ঢাকাঃ  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২৪ সালের মার্চে রেসিডেন্সি ফেইজ কোর্সে মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী বিভিন্ন অনুষদে ভর্তির সুযোগ পাবেন।

সোমবার (২৬ জুন) বিএসএমএমইউর বিদেশি শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ভর্তি সংক্রান্ত হালনাগাদ তালিকায় এ তথ্য জানানো হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনের সাক্ষর রয়েছে।

হালনাগাদ করা ওই তালিকায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে ৫৪ জন, পেডিয়াট্রিকস অনুষদে ২১ জন, সার্জারিতে ৫৭ জন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিকেলে ২৭ জন ও দন্তচিকিৎসা অনুষদে ১৫ জনসহ মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ব্যাপক হারে বিদেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশ আসছেন ভারত, নেপাল ও কাশ্মীর থেকে। এছাড়া, সার্কভুক্ত দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.