বিনামূল্যে বিতরণের ৪৯৫টি বইসহ ফেরিওয়ালা আটক

কু‌ড়িগ্রা‌মঃ জেলার রাজারহাট উপ‌জেলায় বিনামূ‌ল্যে বিতর‌ণের ৪৯৫টি সরকা‌রি বইসহ একজন‌কে আটক ক‌রে পু‌লি‌শে দি‌য়ে‌ছে স্থানীয়রা। গতকাল  বুধবার (২১ জুন) বিকা‌লে উপ‌জেলার ভূ‌মি অ‌ফিস সংলগ্ন রেলগেট এলাকায় অ‌টোরিকশায় ক‌রে নি‌য়ে যাওয়ার সময় বইগু‌লো আটক করা হয়।

রাজারহাট থানার ও‌সি আব্দুল্লা হিল জামান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। আটক ব্যক্তির নাম মোস্তাক আহ‌মেদ (৪৫)। তি‌নি উপ‌জেলার মেকুরটারী গ্রা‌মের বা‌সিন্দা। পেশায় ভাঙারি ও পুরাতন বইয়ের ব্যবসায়ী তিনি।

পু‌লিশ জানায়, উদ্ধারকৃত বইগু‌লোর ম‌ধ্যে তৃতীয় শ্রেণির বিজ্ঞান বই ৯০টি, সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষা বই ৪২টি, অষ্টম শ্রেণির শারী‌রিক শিক্ষা ও স্বাস্থ্য ১৯৬টি, বিজ্ঞান বই ৬৯টি এবং চারু ও কারুকলা ৯৪টি। বইগু‌লো ২০২৩ শিক্ষাব‌র্ষের শিক্ষার্থী‌দের জন্য বরাদ্দ ছিল ব‌লে জানা গে‌ছে।

জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম ব‌লেন, ‘বিষয়‌টি জানার পর মাধ্যমিক শিক্ষা অ‌ফিসার‌কে থানায় যে‌তে বলা হ‌য়ে‌ছে। তি‌নি পরবর্তী আইনি ব্যবস্থা নেবেন।’

ও‌সি আব্দুল্লা হিল জামান ব‌লেন, ‘বইগু‌লো কোথা থে‌কে নি‌য়ে যাওয়া হ‌চ্ছিল, তা এখনও নি‌শ্চিত হওয়া যায়‌নি। আমরা উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা অ‌ফিসার‌কে খবর দি‌য়ে‌ছি। তি‌নি লি‌খিত অ‌ভি‌যোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হ‌বে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.