ঝালকাঠি: মাধ্যমিক শিক্ষকদের একদফা একদাবি জাতীয়করণ

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঃ মাধ্যমিক শিক্ষায় বৈষম্য নিরসন করে জাতীয়করণের একদফা একদাবি বাস্তবায়ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) নেতারা।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংঠনের সভাপতি তোফাজ্জেল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদারসহ এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শিক্ষকরা জানান, সারাদেশে ৯৭ ভাগ বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা একই এবং অভিন্ন। কিন্তু বেতন ভাতার ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের শিকার হতে হচ্ছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। বৈষম্য নিরসন করে জাতীয়করণের একদফা একদাবি বাস্তবায়নের দাবি জানান তারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.