বরগুনাঃ জেলার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের রুপধন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে একই বিদ্যালয়ের আয়া জেরিন আক্তার কুইনের (৩০) সাথে অনৈতিক সম্পর্ক অ দুর্নীতি সহ নানা ধরনের অনিয়মের অভিযোগে মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক সহ ৫ জন আহত হয়েছে। পরে পাথরঘাটা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২১ জুন) সকাল সাড়ে দশটায় রুপধন আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার।
এ ঘটনায় আহতরা হলেন, স্থানীয় সাংবাদিক আশরাফুল ইসলাম শাকিল (২৮), শিক্ষার্থীর অভিভাবক আব্দুর রাজ্জাক (৪২), মো. সোহাগ( ৪০), মোস্তফা আকন (৫৫) ও মো. নিক্সন পহলান (৪৪)। তাদের মধ্যে সাংবাদিক সহ চার জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার (২১ জুন) সকালে উপজেলার রুপধন বন্দর আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের বিরুদ্ধে একই বিদ্যালয়ের আয়া জেরিন আক্তার কুইনের (৩০) সাথে অনৈতিক সম্পর্ক, আর্থিক দুর্নীতি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরন সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধনে আয়োজন করা হয়।
মানববন্ধনে চলাকালে শাহিন, শামিম, বাপ্পি, রহিম পহলান, ইদ্রিস ও কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনির খতিব হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে নিয়ে অভিভাবকদের মারধর করে। এমসয় সাংবাদিকরা ছবি তুলতে গেলে পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের প্রতিনিধি নজমুল হক সেলিমের মোবাইল ছিনিয়ে নিয়ে ফেলে দেয় এবং দৈনিক ভোরের দর্শন পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম শাকিলের উপর হামলা করে। এসময় শাকিলের বাম হাত ভেঙে যায়।
এদিকে ঘটনার পর পরই পাথরঘাটা প্রেসক্লাবে জরুরি সভা ডেকে সাংবাদিকদের শারীরিক ভাবে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সম্প্রতি সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। নাদিমের রক্তের দাগ শুকানোর আগেই পাথরঘাটায় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে। এর কঠোর বিচার না হলে আন্দোলন করা হবে।
পাথরঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক সহ একটি প্রতিনিধিদল পাথরঘাটা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক শাকিলের উপর হামলা নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
অভিযুক্ত আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ধরেননি ।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, হামলার ঘটনার সাথে সাথেই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
