এইমাত্র পাওয়া

এইচএসসি শিক্ষার্থীদের টিসি-বিটিসির সুযোগ ২৫ জুন পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড টিসি ও ভর্তি বাতিলের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১৬ জুন এইচএসসি পরীক্ষার্থীদের টিসি-বিটিসি ও ভর্তি বাতিলের কার্যক্রম শুরু হয়।

২৫ জুন পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থী (২০২১-২২ শিক্ষাবর্ষ), অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের টিসি-বিটিসি ও ভর্তি বাতিলের কার্যক্রম চলবে। বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি, বোর্ড টিসি ও ভর্তি বাতিল কার্যক্রম ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। অনলাইন টিসি ও বোর্ড টিসির ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। অনলাইন কার্যক্রমের জন্য বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.