এইমাত্র পাওয়া

প্রধান পরীক্ষকের দায়িত্ব পেতে তথ্য গোপন করলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৩-এ প্রধান পরীক্ষকের পদ পেতে অনেকেই শিক্ষা বোর্ডে অসত্য ও অসম্পূর্ণ তথ্য দিচ্ছেন। এসব ক্ষেত্রে সতর্কতার সঙ্গে অনলাইনে শিক্ষকদের তথ্য ফরম (ইটিআইএফ) পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব ফরম সংশোধন না করলে অনুমোদনকারী হিসেবে প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব বিধি-নিষেধসহ মোট ১১টি দিকনির্দেশনা দেওয়া হয়েছে. সঠিকভাবে তথ্য পূরণ করে ৩১ জুলাইয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, প্রধান পরীক্ষক হওয়ার জন্য অনেক শিক্ষক মাস্টার ট্রেইনার না হওয়া সত্ত্বেও ইটিআইএফ ডাটায় নিজেদের এই পরিচয় উল্লেখ করছেন। আবার নিজেদের একাডেমিক সার্টিফিকেটে প্রাপ্ত বিভাগ বা শ্রেণির জায়গা ফাঁকা রাখছেন। প্রধান পরীক্ষক হতে এসব বিষয়ে সুনির্দিষ্ট চাহিদা আছে।

যারা এমন প্রতারণার মাধমে আবেদন করেছেন, দ্রুত তা সংশোধনের নির্দেশ দেওয়া হলো। অন্যথায় প্রতারণার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সত্যায়নকারীর দায়ে প্রতিষ্ঠান প্রধান অভিযুক্ত হবেন।

নির্দেশনায় আরো বলা হয়, শিক্ষকদের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের প্রকৃত সময়, বর্তমান অবস্থান (খণ্ডকালীন, অনিয়মিত ও গুরুতর অসুস্থ) সম্পর্কে সুস্পষ্ট তথ্য ও যে বিষয়ে পাঠদান করেন তা উল্লেখ করতে হবে।

যেসব শিক্ষক পিআরএল অবস্থায় বা চাকরি ৬০ বছর চলমান (বেসরকারি প্রতিষ্ঠান) তাদের ডাটা নিজ দায়িত্বে ডিলেট করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.