জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪ পদ শূন্য: সংসদে প্রতিমন্ত্রী

ঢাকাঃ জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার (১৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সব মন্ত্রণালয়/অধিদপ্তর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার৮৫৪টি পদ শূন্য রয়েছে।

তথ্য অনুযায়ী, জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এর মধ্যে কর্মরত ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।

সরকারি দপ্তরে শূন্যপদ পূরণ চলমান পক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সব মন্ত্রাণালয়/বিভাগ/অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান।

কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.