সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতির জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদের পদোন্নতির চূড়ান্ত জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এ তালিকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১৮৫ জন প্রধান সহকারী, হিসাবরক্ষক কাম প্রধান সহকারী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক ও সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, প্রধান সহকারী, হিসাবরক্ষক কাম ক্লার্ক বা হিসাবরক্ষক ও সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা ব্যক্তিগত সহকারী কাম স্টোনোটাইপিস্ট স্থান পেয়েছেন।

গতকাল রবিবার এ তালিকা প্রকাশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউশি।

অধিদপ্তর জানিয়েছেন, নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা-২০১১ মোতাবেক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতির জ্যেষ্ঠতার তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.