নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মো. শওকত আলীকে বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার (এসপি) ফারহাত আহমেদকে বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি মতিঝিল) মো. রাজীব আল মাসুদকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
