পঞ্চম শ্রেনীর ছাত্রকে বেধড়ক পেটালেন প্রধান শিক্ষক

যশোরঃ জেলার শার্শায় ক্লাসে পড়া না পারায় হাবিবুর রহমান শেখ নামে ৫ম শ্রেনীর এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন স্কুলের প্রধান শিক্ষক। রবিবার শার্শা উপজেলার সেতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষকের পিটুনিতে অসুস্থ হয়ে পড়ায় ছাত্র হাবিবুর রহমান শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রের অভিভাবক।

ছাত্রের দাদা আলী আহম্মাদ জানান, সকালে বিদ্যালয়ের গণিত শিক্ষক সেলিম বিশ্বাস ক্লাস নিচ্ছিলেন। এ সময় পড়া না পারায় হাবিবুর রহমান শেখকে দুই হাতে বেত দিয়ে আঘাত করেন প্রধান শিক্ষক সেলিম বিশ্বাস। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর বাড়ি নিয়ে যান অভিভাবকেরা।

স্কুলের সভাপতি জাহাঙ্গীর কবির জানান, বিষয়টা আমি শুনেছি। তবে আপনারা যে ভাবে বলছেন এতো মারধর করিনি। আপনারা যা পারেন তাই করেন বলে সাফ জানান।

এ বিষয়ে গণিত শিক্ষক সেলিম বিশ্বাসের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।‬‬

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার উপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৬/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.