সুনামগঞ্জঃ বিতর্কিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমানকে ঘুস কেলেঙ্কারির অভিযোগে বদলি করা হয়েছে।
১৪ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন শাখা-১ উপসচিব আব্দুল মালেক স্বাক্ষরিত আদেশে তাকে সুনামগঞ্জ থেকে খাগড়াছড়িতে এ বদলির আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রাহমান নিয়মনীতি আইনের বিধি ভেঙে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে দুর্নীতি, শিক্ষক বদলিতে অনিয়ম ও দুর্নীতি, চলতি দায়িত্বের প্রধান শিক্ষকদের বদলিতে অনিয়ম, যোগ্যতা অর্জন না করে অবসরে যাওয়া শিক্ষকদের পেনশন প্রদানের নামে অনিয়ম, পোস্টিং বাণিজ্যের নামে শিক্ষকদের কাছ থেকে লাখ লাখ টাকার ঘুস হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত ছিলেন।
এসব অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব ঘুস কেলেঙ্কারি ঘটনার কারণেই তাকে বদলি করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
