বরিশালঃ জেলায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো.মাইনুল ইসলাম বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
শনিবার ( ১৭ জুন) বিকেলে কলেজের মুসলিম হল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।
এদিকে পুলিশের ধারণা মাইনুল আত্মহত্যা করেছেন।
মৃত মাইনুল ইসলাম হিজলা উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিম হাওলাদারের ছেলে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাইনুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বলেন, ‘টিন সেটের মুসলিম হোস্টেলের উপরের একটি কক্ষে আমরা ঝুলন্ত অবস্থায় মরদেহটি পেয়েছি। পরে মরদেহের সুরতহাল করা হয়েছে। প্রাথমিক অবস্থায় আমাদের আত্মহত্যা মনে হচ্ছে।’
তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
