ঢাকাঃ গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য উত্তরা ইউনিভার্সিটির ২০ শিক্ষক পেলেন পুরস্কার। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিআরটি) আয়োজিত রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের শীর্ষ ২০ শিক্ষককে ওয়েব অব সায়েন্স, স্কোপাস ইনডেক্স জার্নাল, ইউইউ জার্নালসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হওয়ায় সম্মানসরূপ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়।
রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ডে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য অধ্যাপক মো. আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য এবং গবেষণা ও প্রকাশনা কমিটির উপদেষ্টা আবিদ আজিজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা। রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ডের কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
