শেরপুরঃ নালিতাবাড়ীতে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ও নালিতাবাড়ী পৌর শহরের বাসিন্দা তায়েবাতুন জিদনীর (২৫) মৃত্যু রহস্য উন্মোচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শহরের সেঁজুতি সাংস্কৃতিক একাডেমি ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এই মানববন্ধন পালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকার নাসা টাওয়ারের হোস্টেলে রাতের আঁধারে তার রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি শ্যামল দত্ত, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপ্যাল মুনীরুজ্জামান, প্রেসক্লাবে সভাপতি আবদুল মান্নান সোহেল, সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, আতিকুর রহমান, অবনী অনিমেষ, জিদনীর শ্বশুর আবুল হোসেন ও শাশুড়ি রাহিমা হুসাইন প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
