প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বার্ষিক কর্মশালা

ঢাকাঃ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা কর্মসূচি পরিচালনা গ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জুন) ঢাকা ডিভিশনের শিক্ষা সুপারভাইজারগণকে নিয়ে ‘শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা’র আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশা বাংলাদেশের(এডভাইজার) অপারেশন সুশীল কুমার রায়, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফজলুল হক। এছাড়া আরও উপস্থিত ছিলেন, এডুকেশন ম্যানেজার সামিউল হক।

সভায় সভাপতিত্ব করেন জনাব হাফিজুর রহমান আকন্দ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: জুলফিকার আলী (সি.এডুকেশন অফিসার) আশা-ঢাকা ডিভিশন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আশা’র শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ ।

দেশের শীর্ষ বেসরকারী উন্নয়ন সংস্থা “আশা” প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে আশা শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। ২০১১ সাল থেকে চলমান এই কর্মসূচি পরিচালনার ব্যয় আশা’র নিজস্ব আয় থেকে ব্যয় করা হচ্ছে। দেশের সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল থেকে ঝরে পড়া রোধে ৬৪টি প্রশাসনিক জেলায় ৯০৯ টি ব্রাঞ্চের মাধ্যমে ১৩৫২০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে দারিদ্র পরিবারের প্রায় ৩.৮০ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির সুবিধা পাচ্ছে।

এরই অংশ হিসাবে ঢাকা ডিভিশনের ৭ টি প্রশাসনিক জেলায় ৫২টি আশা-ব্রাঞ্চের ৭৬৭ টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে ১৮,০২৮ জন শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে। প্রতিটি শিক্ষাকেন্দ্রে ০১ জন শিক্ষা সেবিকার মাধ্যমে পাঠদান পরিচালনা করা হয় এবং ১৫টি শিক্ষাকেন্দ্র মনিটরিং করার জন্য প্রতিটি ব্রাঞ্চে ১ জন করে শিক্ষা সুপারভাইজার কর্মরত রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.