জামালপুরঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন জেলার ৭ উপজেলার কর্মরত শিক্ষকরা।
মঙ্গলবার (১৩ জুন) সকালে শহরের ফৌজদারি মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খানের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রউফ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম, মেলান্দহ উপজেলার শাখার সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আইনুল হক, ইসলামপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল খালেক প্রমুখ।
বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ সরকারি সমস্ত সুযোগ-সুবিধার দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মাধ্যমিক বিদ্যালয়সমূহের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
