এসএসসি পাসে বিআরটিসিতে নেবে ১৪১ জন

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রতিষ্ঠানটি কন্ডাক্টর, গ্রেড ডি (কাউন্টারম্যান) পদে ১৪১ জনকে নিয়োগ দেবে। আবেদনের শেষ সময় ৩ জুলাই।

পদের নাম: কন্ডাক্টর, গ্রেড ডি (কাউন্টারম্যান)।

পদ সংখ্যা: ১৪১

আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)।

যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সিরাজগঞ্জ, বগুড়া, মাগুরা, মেহেরপুর, বরিশাল ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ২০২৩ সালের ৩ জুলাই ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রার্থীর বয়সসীমা নির্ধারিত হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১২ জুন থেকে ৩ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.