ঢাকাঃ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, চলমান বিদ্যুৎ জ্বালানি সংকট কাটতে আরও অন্তত ২/৩ মাস সময় লাগতে পারে।
এই সংকটের পেছনে সরকারের কোনো গাফিলতি নেই দাবি করে সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ করেছেন তিনি।
তিনি বলেন, জ্বালানির দাম বহুগুণ বেড়ে যাওয়ায় প্রথমে একটি অভিঘাত আসে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর। সেটা কাটিয়ে উঠতে আমাদের সময় লাগছে। এ অবস্থা থেকে উত্তরণের সময়ই এমন গরম পড়লো। আমরা ভাগ্যবান যে, এই গরম রমজানের সময় ছিল না।
কবে নাগাদ তা মিলবে, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, এটা খুব একটা সান্ত্বনার ব্যাপার না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ধাপে বিভিন্ন যায়গায় এলসি খোলা হয়েছে। আমি মনে করি, দুই-তিন মাসের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
সরকারি হিসেবে, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৩ হাজার মেগাওয়াটের বেশি। এর মধ্যে কেবল জ্বালানি সংকটেই বন্ধ সাড়ে ৪ হাজার মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র। কারিগরি ত্রুটির কারণে রক্ষণাবেক্ষণে আছে আরও আড়াই হাজার মেগাওয়াট। ভোর-সন্ধ্যা কিংবা মধ্যরাত, তীব্র গরমে সবসময়ই চাহিদা ঊর্ধ্বমুখী; গড়ে সাড়ে ১৫ হাজার মেগাওয়াট। যদিও নানা সংকটে ১৩ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করতে পারছে না সরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
