ঢাকাঃ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার জন্য এখন থেকে সরকারের পক্ষ থেকে বছরে ৩ লাখ টাকা দেওয়া হবে। এর বাইরে চিকিৎসা ব্যয় বেশি হলে সেটা চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হবে।
সোমবার (৫ জুন) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এখন প্রায় ২ লাখ বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা ব্যয় হিসেবে বছরে ২ লাখ টাকা পান। সেটা আরও এক লাখ বাড়ানো হলো।
ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের বিশেষায়িত ২৪টি হাসপাতাল ছাড়াও জেলা, উপজেলা পর্যায়ের সব হাসপাতালেই মুক্তিযোদ্ধারা চিকিৎসা নিতে পারবেন মর্মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে চুক্তিটি তিন বছরের জন্য ছিল। এখন চুক্তির মেয়াদ এবং তাদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালের সংখ্যাও বাড়ানো হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
