ঢাকাঃ দেশের বড় এডুকেশন এক্সপো ২০২৩ এ অংশ নিয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সোমবার (৫ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) উদ্যোগে আয়োজিত এ এক্সপোতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিসহ প্রায় ৬০টির বেশি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এ এক্সপো সকলের জন্য উন্মুক্ত।
এডুকেশন এক্সপো উদ্বোধন ও বিকেল সাড়ে ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দিনব্যাপী এ এক্সপোতে একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ সেমিনার এ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড মোহাম্মদ মুনিরুজ্জামান।
মেলায় আগত শিক্ষার্থীদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সকল প্রোগ্রামে ভর্তি ফি এর উপর ৫০% ছাড় এবং এসএসসি ও এইচএসসি জিপিএ এর ভিত্তিতে ১০%- ১০০% পর্যন্ত টিউশন ফি ছাড় আছে বলে জানানো হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড মোহাম্মদ মুনিরুজ্জামান এতো বড় শিক্ষা মেলা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
