এইমাত্র পাওয়া

বাজেট ২০২৩-২৪: প্রশিক্ষণের আওতায় আসছেন ৪ হাজার শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ২০২৩-২৪ অর্থবছরে ৯০টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাপক ও শিক্ষকসহ মোট চার হাজার জনকে প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে। একইসাথে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক ১৫টি গবেষণা কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ফ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, মানসম্মত শিক্ষাদান ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে ২০০৯ থেকে এ পর্যন্ত মোট ৩৩ লাখের বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া, ১৯৫টি শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ বিষয়ক গবেষণা কার্যক্রম সম্পাদন করা হয়েছে।

এর আগে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আগামী এক বছর দেশ পরিচালনার সার্বিক আয়-ব্যয়ের হিসাব রয়েছে এই বাজেটে। এটি আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.