সভাপতি পদে অধ্যাপক জেহাদ ১৩৭ ভোট এবং সম্পাদক পদে অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া পেয়েছেন ১১১ ভোট।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মোঃ এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে অধ্যাপক ড.মোঃ মামুন-উর-রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোঃ আরিফুল আলম, দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মমিন উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. কাজী শারমিন আক্তার।
এছাড়াও সদস্য পদে ১ম হয়েছেন অধ্যাপক ড. মোঃ আবু ইউসুফ, ২য় হয়েছেন প্রফেসর মোঃ জামাল হোসেন ও ৩য় হয়েছেন অপরাজিতা বাঁধন।
২য় বারের বিজয়ী সভাপতি অধ্যাপক ড. জেহাদ পারভেজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষা বার্তাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থী তথা সবার মধ্যে মেলবন্ধন তৈরীতে বিশ্ববিদ্যালয়ের হয়ে কাজ করতে গত কমিটিতে প্রায় ৬০-৮০% কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সেই আস্থা থেকেই আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ কমিটিতে আশা রাখি বাকি কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এ শিক্ষক সমিতি কার্যকরভাবে কাজ করবে।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান মিয়া বলেন, আমাকে নির্বাচিত করায় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। চতুর্থ শিল্প বিপ্লবে অংশগ্রহন করার লক্ষ্যে বঙ্গবন্ধু’র আদর্শ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করার সর্বাত্মক চেষ্টা থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
