ঢাকাঃ গবেষণাগারের সরঞ্জাম কিনতে দেশের ৩৩২ মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের বাজেটে গবেষণা সরঞ্জামাদি খাতে ৬৩টি জেলার এসব মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৩০০ টাকা করে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাকে এ টাকা বরাদ্দ ও মঞ্জুরীর বিষয়ে জানিয়ে চিঠি পাঠানো হয়।
সোমবার চিঠিটি প্রকাশ করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। একই বরাদ্দ পাওয়া মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, গবেষণা সরঞ্জামাদি খাতে প্রতিটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৩০০ টাকা করে দেয়া হয়েছে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে থাকা ৬৩টি জেলার ৩৩২টি মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিএম কলেজকে এ টাকা বরাদ্দ দেয়া হয়।
এ টাকা খরচে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু শর্ত দিয়েছে মন্ত্রণালয়। এগুলো মধ্যে বলা হয়েছে, সরকারের যাবতীয় অর্থিক বিধিবিধান মেনে এ টাকা খরচ করতে হবে। অব্যায়িত টাকা ৩০ জুনের মধ্যে সমর্পণ করতে হবে। ব্যয় ও বিল পরিশোধে অনিয়ম হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে। গবেষণা সরঞ্জাম কেনা ছাড়া অন্য কোন কাজে এ টাকা ব্যয় করা যাবে না। কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে টাকা দেয়া হবে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
