আগামী ৩ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে

ঢাকাঃ রাজধানীসহ দেশের চার বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাসও দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (২৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টা রাজশাহী, বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি আরও জানায়, আগামী ৩ দিনে দেশের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে পটুয়াখালীর খেপুপাড়া ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৫/২০২৩          

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.