একজন আদর্শ শিক্ষক নলীনি রঞ্জন হালদারের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক।।

আজ ২৮ মে রবিবার সকাল ১০ টায় নলীনি রঞ্জন হালদারের মৃত্যুতে বিঘাই কুমারখালী শেখ আলী আহম্মেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়াম ভবনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে স্মরণ সভার আয়োজন করা হয়।

বিঘাই কুমারখালী শেখ আলী আহম্মেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নলীনি রঞ্জন হালদার একজন আদর্শ ও গুনি শিক্ষক ছিলেন। ১৯৪৫ সালের ১৪ এপ্রিল বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামে জন্ম গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকে এতদাঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে তিনি শিক্ষকতা করেন।

অবসরকালীন সময়ে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার‌্যক্রমের সাথে জড়িত ছিলেন। বিঘাই কুমারখালী শেখ আলী আহম্মেদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি থাকা অবস্থায় নলীনি রঞ্জন হালদার গত ০২ মে মৃত্যুবরণ করেন। স্মরণ সভায় শিক্ষিকা চন্দনা চক্রবর্ত্তীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষানুরাগী ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেযারম্যান প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী শেখ, মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দাস শিশির কুমার।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দেব প্রসাদ হালদার, শ্রী রামকৃষ্ণ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দাশ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিরোদ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য অজয় বিশ্বাস, দিপীকা রানী দাশ, তানজিলা খাতুন, ঐশ্বরিয়া বিশ্বাস প্রমুখ। সভায় অতিথি বৃন্দ নলীনি রঞ্জন হালদারের কর্মময় জীবনের উপর আলোকপাত করেন। সভাপতি বলেন তাঁর আদর্শ আমাদের অনুপ্রানিত করে। শিক্ষকদের উচিত হবে নলীনি রঞ্জন হালদারকে অনুসরণ করা। স্মরণ সভায় এই আদর্শ শিক্ষকের মুরাল বিদ্যালয়ে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে সভা শেষ করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.