মান্দায় অতিরিক্ত মদপানে কলেজছাত্রের মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিবেদকঃ জেলার মান্দায় অতিরিক্ত মদপানে আমিনুল ইসলাম শান্ত (১৮) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে ।

রবিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। এর আগে শনিবার বিকেলে নিজ বাড়িতে অতিরিক্ত পরিমাণে চোলাই মদপান করে অসুস্থ্য হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা জানান, নিহত আমিনুল ইসলাম শান্ত নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি ওই এলাকার একটি কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র ছিলেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে  থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৫/২০২৩           

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.