কুমিল্লাঃ জেলার নাঙ্গলকোটে ভোলাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষ দিন বিজ্ঞান বিভাগের দু’শিক্ষার্থী পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পর আসায় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা হলো- উপজেলার আদ্রা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ভোলাইন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী নাইমুল ইসলাম এবং পুজকরা গ্রামের জসিমের ছেলে পুজকরা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী হাবিবুর রহমান। ২০২৩ শিক্ষাবর্ষে দু’শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হলো না। ছোট্ট ভুলের কারণে শিক্ষাজীবন থেকে একটি বর্ষ নষ্ট হয়ে গেল।
নাইমুল ইসলাম ও হাবিবুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোখা কারণে পদার্থবিজ্ঞানের পরীক্ষা স্থগিত হয়েছে, পরবর্তীতে কোন দিন পরীক্ষাটি হবে এটা জানত না তারা। বিদ্যালয় থেকে সকাল ১০টা ১৫ মিনিটে ফোন দেওয়ায় তারা পরীক্ষা বিষয়ে জানতে পারে। তারপর দ্রুত পরীক্ষার উদ্দেশ্যে রওনা হলেও পৌছাতে ১ ঘণ্টা দেরি হয়ে যায়। এ জন্য কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
পুজকরা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম চৌধুরী বলেন, আমি বিদ্যুশাহী সদস্য আব্দুল্লাহর মাধ্যমে হাবিবুর রহমানের বাড়িতে খবর পাঠাই। এরপরও তারা ১ ঘণ্টা পর কেন্দ্রে পৌঁছে। পরীক্ষার দীর্ঘ সময় অতিক্রম হওয়ায়, নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ায়, কেন্দ্র সচিব তাদের কেন্দ্রে প্রবেশ করতে নিষেধ করে।
ভোলাইন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় মোখা কারণে স্থগিত পরীক্ষা ২৭ মে অনুষ্ঠিত হবে- সকল শ্রেণিকক্ষে গিয়ে এই ঘোষণা দিয়েছি।
আজকে পরীক্ষা চলাকালে তারা দু’জন অনুপস্থিত থাকায় আমরা বিভিন্ন মাধ্যমে ও মোবাইল ফোনে যোগাযোগ করে খবর পাঠিয়েছি। এরপরও তারা ১ ঘণ্টা পর কেন্দ্রে আসে। তখন আর পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
