মাগুরায় রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনা

লেনিন জাফর, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ২৭ মে (শনিবার) বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সপ্তক সাহিত্য চক্র, মাগুরা এ অনুষ্ঠানের আয়োজন করে ।

সংগঠনটির সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি কামরুল লায়লা জলি ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন ।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন শিকদার ওয়ালীউজ্জামান ও সুকদেব চক্রবর্তী । প্রবন্ধের উপর আলোচনা করেন মাগুরা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী শামসুজ্জামান কল্লোল, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, লেখক সুমন শিকদার।
আলোচনা সভা শেষে সপ্তক সাহিত্য চক্র প্রকাশিত ও সুদেব চক্রবর্তী সম্পাদিত “উড়াল” পত্রিকার মোড়ক উন্মোচন করা হয় । পরে উন্মুক্ত সাহিত্য আড্ডা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.