নিউজ ডেস্ক।।
আজ সকাল ১০টায় গফরগাঁও উপজেলা মাধ্যমিক ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদ (মাইশিপ) কতৃর্ক আয়োজিত দিনব্যাপী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন বিষয়ক এক কর্মশালা খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও,ময়মনসিংহ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে গফরগাঁও উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গফরগাঁও উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে (মাইশিপ) মাধ্যমিক ইসলামশিক্ষা শিক্ষক পরিষদ গফরগাঁও উপজেলা কমিটি গঠন করা হয়। গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম সভাপতি ও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো: নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক, বাশিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো শরীফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উক্ত সংগঠন শিক্ষকদের মানোন্নয়নে কাজ করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
