হবিগঞ্জঃ ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩’ এর শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌস ওয়াহিদ। সে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ সালেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিল। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অ্যাম্বাসেডর ২০২২নির্বাচিত হয়েছিল।
তিনি সারা বাংলাদেশের শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়নে সেরা কন্টেন্ট নির্মাতা ২০২১ নির্বাচিত হয়েছিল এবং অনলাইন ক্লাস ও শিক্ষা বিষয়ক বিভিন্ন অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষক বাতায়নে সেরা অনলাইন পারফর্মার ২০২২ নির্বাচিত হয়েছিল।
করোনা কালে নিয়মিত অনলাইন ক্লা গ্রহণের স্বীকৃতিস্বরুপ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অনলাইন ক্লাস গ্রহণকারী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছিল। করোনাকালে উপজেলার অনলাইনভিত্তিক বিভিন্ন অনলাইন স্কুল পরিচালনা করেছিল সে -যেমন মাধবপুর অনলাইন স্কুল।
মাধবপুর উপজেলার শিক্ষার পরিবেশ ধরে রাখার জন্য তিনি নিয়মিত অনলাইন স্কুল পরিচালনা করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
