কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন শিরীন সুলতানা। তিনি মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি)। এ ছাড়াও তিনি মিরপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
গতকাল শিক্ষা ও কল্যাণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্ত সহকারী কমিশনার কাজী শারমিন নেওয়াজ স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফলে তিনি দ্বিতীয় বারের মত এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এ ছাড়াও তিনি মিরপুর উপজেলার পরপর ৩ বার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন। শিরিন সুলতানা ২০১৮ সালে স্কাউট থেকে ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ ক্যাম্প কলকাতায় অংশগ্রহন করেন। এবছর ১ আগষ্ট তিনি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৫ তম ওয়ার্ল্ড জাম্বুরীতে অংশগ্রহণ করবেন।
এছাড়াও তিনি ২০১৯ সালে সরকারি ভাবে আইসিটি বিষয়ের উপর থাইল্যান্ডের ক্যাসার্ট ইউনিভার্সিটিতে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
