ঢাকাঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে।
একইভাবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।
সোমবার (২২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে সেটি বাতিল করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
