এইমাত্র পাওয়া

পড়া না পারায় ছাত্রের মাথা ফাটালেন শিক্ষক

টাঙ্গাইলঃ জেলার সখীপুর উপজেলায় পড়া মুখস্ত বলতে না পারায় আসিফ নামের এক মাদ্রাসাছাত্রের মাথা ফাটিয়েছেন একই মাদ্রাসার শিক্ষক একরামুল হাসান।

সোমবার উপজেলার নলুয়া মারকাজুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসাছাত্র জানান, শিক্ষকের সামনে মুখস্ত পড়া বলতে দেরি করায় তাকে আছাড় মেরে ফ্লোরে ফেলে দেন। এতে আসিফের মাথা কেটে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে অপর শিক্ষক শরিফুল তাকে নলুয়া ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

আহত ছাত্রের চাচা ইসমাইল বলেন, পড়ার জন্য শিক্ষকরা ছাত্রদের মাথা ফাটিয়ে ফেলতে পারে না। শিক্ষকের কাছে ছাত্রদের নিরাপত্তায় থাকার কথা।

মাদ্রাসার সুপার ও শিক্ষক একরামুল হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি মীমাংসা করা হয়েছে। ছাত্রের পরিবারের আর কোনো আপত্তি নেই।

একাধীক ছাত্রের অভিভাবক জানান, মাদ্রাসা শিক্ষক একরামুল হাসান প্রায়ই ছাত্রদের ওপর নির্যাতন করেন। ওনার জন্য শিক্ষার্থীরা সবসময় আতঙ্কে থাকে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.