আবদুল হালিম সরকার নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

বিন-ই-আমিন।।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’র নারায়ণগঞ্জ জেলায় মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন মুন্সিগঞ্জের গজারিয়ার কৃতি সন্তান আবদুল হালিম সরকার। গজারিয়া উপজেলার হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র আবদুল হালিম সরকার নিজ বিদ্যালয়ে শিক্ষক দিয়ে তার কর্মজীবন শুরু করেন। মহান পেশায় নিয়োজিত থেকে তিনি পিয়ার সত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। পরে লক্ষ্মণখোলা আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে বর্তমান কর্মস্থল জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।

তিনি শিক্ষকতা জীবনে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। সিপিডি-২,সৃজনশীল প্রশ্নের মাস্টার ট্রেইনার,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকার ইংরেজি বিষয়ের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষায় অবদানের জন্য হিউম্যান রাইটস কর্তৃক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিএসবি ফাউন্ডেশন কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে শিক্ষায় মাস্টার্স করেন গুনি এই শিক্ষক। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে। তার পিতা আমীর হোসেন সরকার বিভিন্ন সমাজসেবা মূলক কাজে জড়িত ছিলেন।
তার স্ত্রী নাদিরা বেগম সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তিনি এক কন্যা সন্তানের জনক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.